২০০৩: অস্ট্রেলিয়ার স্বর্ণযুগ

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩১

 

১৯৮৭ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। মাঝে ১৯৯২ সালের ফাইনালে ছিল না তারা। এরপর ১৯৯৬ থেকে টানা চারটি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ২০০৩ সালের বিশ্বকাপটাকে বলা যায় অস্ট্রেলিয়ার আধিপত্ত বিস্তারের আরেকটি ধাপ। বিশ্বকাপে তাদের সামনে প্রায় কোনো দলই দাঁড়াতে পারেনি। প্রায় একতরফা লড়াইয়েই আবারো বিশ্বকাপটা নিজেদের করে নেয় তারা। সেবার, প্রথমে ব্যাট করে ৩৫৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত এটাই কোনো দলের সর্বোচ্চ রান। ৩৯ ওভার এক বলে অল আউট হওয়ার আগে ভারত করতে পারে মাত্র ২৩৯ রান। বড় জয় নিয়েই বিশ্বকাপটা নিজেদের করে নেয় দলটি। বড় চমক দেখায় কেনিয়া। টুর্নামেন্টের সহযোগী আয়োজক দেশটি পৌঁছে যায় সেমিফাইনালে। সেবারই প্রথম ও শেষবার আইসিসির সহযোগী কোনো দেশকে দেখা যায় শেষ চারে। অন্যদিকে বাংলাদেশের জন্য ২০০৩ সালের বিশ্বকাপটা ভুলে যাওয়ার এক মিশন।

১৯৯৯ সালের বিশ্বকাপটা অভিষেক হিসেবে দারুণ কাটে বাংলাদেশের। কিন্তু, চার বছর পরের গল্পের পুরোটাই হতাশার কাব্য। গ্রুপ পর্বের কোনো ম্যাচেই জিততে পারেনি খালেদ মাসুদ পাইলটের দল। এমনকি দুর্বল কানাডা ও কেনিয়ার বিপক্ষেও হারতে হয়। এখানেই শেষ নয়, মাঠের বাইরে খেলোয়াড়দের আচরণ নিয়েও ওঠে প্রশ্ন।