জার্মান ফুটবল দলের ভক্ত আবদুল কদ্দুছ মাখনের নেতৃত্বে মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলে প্রিয়দল চ্যাম্পিয়ন হওয়ায় বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। জার্মান পতাকা নিয়ে কয়েক’শ মানুষ মোটর শোভাযাত্রাসহ মঙ্গলবার আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন। সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর শাপলা পাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুল কদ্দুছ মাখন-এর আগে মাসব্যাপী খেলা চলাকালে বিভিন্ন এলাকায় ১২টি প্রজেক্টরে জেনারেটরের মাধ্যমে গ্রামে সাধারণ মানুষকে খেলা দেখার সুযোগ করে দেন। আবদুল কদ্দুছ মাখন আগে থেকে জার্মান ফুটবল দলের খেলা পছন্দ করেন।
