সাতক্ষীরা থানার ওসির বিরুদ্ধে ফৌজদারী মামলার সিদ্ধান্ত

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৪
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ও উপপরিদর্শক হেকমত আলীকে এক সপ্তাহের মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে জেলা আইনজীবি সমিতি। হেকমত আলীর বিরুদ্ধে মামলা করায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলমকে তার কার্যালয় থেকে আটক করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় একই সাথে ওসি ইনামুল হকের বিরুদ্ধে তিন দিনের মধ্যে দেওয়ানী ও ফৌজদারী আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। আইনজীবি সমিতি মিলনায়তনে সভাপতি অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এসএম হায়দার, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আব্দুর রউফ, অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক এমপি অ্যাডভোকেট স ম সালাউদ্দীন প্রমুখ।