টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কর্তৃক সাংবাদিককে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে বসেই রোগীদের নিকট ফি নিচ্ছেন ডাক্তার এ আর দাস। এ ঘটনার ছবি তোলেন সাংবাদিক খোন্দকার বেলায়েত হোসেন। এ সংবাদটি ধামাচাপা দিতে ঐ ডাক্তার সাংবাদিককে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেন। ডাক্তারের ভাড়া করা ঐ সন্ত্রাসীরা সাংবাদিককে গালিগালাজ করে এবং হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়।
