শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বাংলা বিভাগের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার এই তালা দেয়া হয়। শিক্ষকদের জন্য পর্যাপ্ত কক্ষ বরাদ্দ দেয়ার দাবিতে এই তালা দেয়া হয় বলে জানিয়েছেন শিক্ষকরা। ফলে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ ছিলেন ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভুঁইয়া। ঈদের পর শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা সাড়ে ১২টার দিকে তালা খুলে দেয়া হয়।
