২০০৭: বাংলাদেশের বিস্ময়

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩১

 

২০০৭ বিশ্বকাপ অনেক কারণেই ইতিহাসের অংশ হয়ে থাকবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিশ্বকাপের অভিযাত্রা, আয়ারল্যান্ডের কীর্তি, বব উলমারের মৃত্যু, দর্শক বিতর্ক, ভারত-পাকিস্তানের প্রথম পর্ব থেকে বিদায় এবং আম্পায়ারিং কেলেঙ্কারি। কিন্তু সবকিছু ছাপিয়ে এই বিশ্বকাপ বাংলাদেশের বড় হয়ে ওঠার বিশ্বকাপ। এক ঝাঁক তরুণ তুর্কি নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামার আগে খবর পেয়েছিল, দলের সবার প্রিয় বন্ধু, কদিন আগেও দলের সদস্য থাকা মানজারুল ইসলাম রানা আর নেই। এই শোককে অমিত শক্তিতে পরিণত করে ভারতকে বলে কয়ে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বারমুডার বিপক্ষে জয়ের ভেতর দিয়ে সুপার এইটে পা রাখে বাংলাদেশ। সুপার এইটে তখনকার বিশ্বসেরা দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আরেক পশলা বিস্ময় উপহার দেয় হাবিবুল বাশারের দল। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ তিনটে হেরে না গেলে সেমিফাইনাল নিশ্চিত ছিল। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, কিংবদন্তিদের বাড়িতে বিশ্বকাপের এই আগমনটা সুখকর হয়নি। বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তার বাড়াবাড়ির কারণে দর্শক খরা নিয়ে খোদ ভিভ রিচার্ডস সমালোচনা করেছিলেন। এই বিশ্বকাপের তাত্পর্যপূর্ণ ব্যাপার হলো, ফরম্যাটের কারণে ভারতের আগে আগে বিদায়ের কারণেই এই ফরম্যাট পরে রাতারাতি বদলে ফেলা হয়!