মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের মন্ডলপাড়ার যুবলীগ কর্মী ফারুক হোসেন, আওয়ামী লীগ কর্মী শুকুর আলী ও শহর ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিমানের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা আছে দাবি করে সোমবার এক এএস আই প্রতিনিধি ঘুষ দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক বলেন, বিষয়টি নিয়ে ঐ এ এস আই এর সঙ্গে বাকবিতণ্ডাও হয়। তার অপসারণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন জেলা ছাত্রলীগের সভাপতি।
তবে অভিযোগ মিথ্যা দাবি করে এএসআই মোস্তফা জানান, ওই তিনজনসহ মন্ডলপাড়ার ছয়জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ আসে। অভিযোগটি তদন্ত করতেই তাদের বাড়িতে যায়।
