ছুরিকাঘাতে দুই যুবক নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৪১
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে জবাই করে ও ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা । চিতলমারী উপজেলার পরানপুর বাজার সংলগ্ন মধুমতি নদীর চরে একটি পাট ক্ষেত থেকে গতকাল মঙ্গলবার দুপুরে মাসুম শেখ (২৫) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার সংলগ্ন মহাসড়কের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ বাপ্পী শিকদার (২২) নামে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করেছে । মঙ্গলবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ দুই যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পুলিশ এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি।