শোক সংবাদ

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২২:২৩
ফজলুল হক খান সিঙ্গাইর থানা বিএনপি’র সহ-সভাপতি চারিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান মাঝার মিয়া (৭৫) সোমবার রাতে ঢাকার ডেল্টা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার চারিগ্রাম হাই স্কুল মাঠে বাদ যোহর জানাজা শেষে খানপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ফিরোজ উল হাসান টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক লোককথার ভারপ্রাপ্ত সম্পাদক শহরের আকুর টাকুরের অধিবাসী ফিরোজ উল হাসান চৌধুরী (৫৮) গতকাল মঙ্গলবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তার পুত্রসন্তান রেখে গেছেন। গতকাল বাদ যোহর প্রথমে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং পরে তার গ্রামের বাড়ি কালিহাতী উপজেলার মাইস্তা চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে গ্রামের গোরস্থানে বাবা-মার কবরের পাশে দাফন করা হয়েছে। রহিমা খাতুন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের মা রহিমা খাতুন গত সোমবার দুপুর সাড়ে ১২টায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)।