বিচারপতি, সরকারি কর্মকর্তাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২৩:১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার তার সরকারি বাসভবন গণভবনে বিচারপতি, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন। ইফতারে প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌ-বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী, এটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, কূটনৈতিক কোরের ডীন শাহের মোহাম্মদ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকবৃন্দ এবং সংশ্লি¬ষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।