গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এক স্কুলছাত্রী শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম মারিয়া আক্তার (১০)। সে কোনাবাড়ী ইসলামনগর এলাকার আক্তারুজ্জামানের মেয়ে এবং শাহীন ক্যাডেট একাডেমির কোনাবাড়ী শাখার ৪র্থ শ্রেণীর ছাত্রী। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ওই ভবনের সিকিউরিটি গার্ড সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৃত গোলাম মর্তুজার ছেলে আব্দুল হালিম (৪৩), ফরিদপুরের মমিনখাঁরহাট এলাকার আক্কাস শেখের ছেলে সুমন শেখ (২০) এবং রাজবাড়ীর পাংশা এলাকার আলফাজ প্রমাণিকের ছেলে মিলন (২৫)।
