সালথা উপজেলা পরিষদে জনবল সংকট

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৩৮
ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন দফতরে এখনো জনবল সংকট রয়েছে। যে কারণে দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে নগরকান্দা উপজেলা বিভক্ত হয়ে ২০০৮ সালে সালথা উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হয়। পরিষদের কার্যক্রম শুরু থেকে এখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সমাজ সেবা, প্রাণী সম্পদ, পরিসংখ্যান, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, হিসাবরক্ষণ, পরিবার পরিকল্পনা, মাধ্যমিক শিক্ষা ও সহকারী প্রকৌশলী (BADC) কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। এসব পদে বেশির ভাগ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নগরকান্দা উপজেলা পরিষদের কর্মকর্তারা। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, একটি উপজেলা পরিষদে এতোগুলো কর্মকর্তার অভাব থাকলে কি ভাবে কার্যক্রম চলবে।