লক্ষ্মীপুরে মো. সেলিম নামে এক এনজিও কর্মীকে ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অস্ত্রেরমুখে অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হানিফ মিয়াজির হাট এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে। অপহূত সেলিম উদ্দিন গ্রাম উন্নয়ন সোসাইটির মাঠ কর্মী ও উপজেলার চৌপল্লী গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
মোসলেহ উদ্দিন মুন্না বাহিনীর প্রধান জেহাদসহ ৭/৮ জনের একদল সন্ত্রাসী মঙ্গলবার সদর উপজেলার জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট এলাকা থেকে সেলিমকে অস্ত্রের মুখে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওহিদুজ্জামান জানান, অপহূত সেলিম উদ্দিনকে উদ্ধার ও অপহরণকারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।
