ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই সাতমোড়া ইউনিয়নের চুউড়িয়া বাজারের মৃত রহিছ উদ্দিনের ছেলে মনির মিয়া (৫২) এর চাল দোকানে অভিযান চালিয়ে দুস্থদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফ ও ভিজিডির বিপুল পরিমাণ চাল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনিরকে উক্ত চালসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।
আসন্ন ঈদকে সামানে রেখে ৩০ জুন থেকে সরকারের নিয়মিত কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণের কার্যক্রম চলছে। এই কর্মসূচির আওতায় সাতমোড়া ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহম্মেদ গত ৩০ জুন জনপ্রতি ১০ কেজি হিসেবে ৯২৩ টি কার্ডের জন্য ৯২৩০ কেজি চাল উত্তোলন করেন।
ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন জানান, চাল সঠিকভাবে বিতরণ করা হয়েছে। তবে কিভাবে ওই চাল তার কাছে গেল আমি কিছু জানিনা। উপজেলার নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
