সম্প্রতি এনসিসি এডুকেশন, যুক্তরাজ্যের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (দক্ষিণ এশিয়া) সনজিভ গনেসেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিআইআইটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন এবং ডিআইআইটির অবকাঠামো পরিদর্শন করেন। এসময় ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পরিচালক রথীন্দ্রনাথ দাস, উপ-পরিচালক সামসুদ্দীন আহাম্মেদ, মো. শাহ নেওয়াজ মজুমদার, সহকারী পরিচালক মোহাম্মদ তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে এনসিসি প্রতিনিধি ডিআইআইটিতে আইটি প্রোগ্রাম মানসম্পন্নভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডিআইআইটির বিভিন্ন অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। ডিআইআইটিতে পরিচালিত বিআইটি প্রোগ্রামের সিলেবাস, পরীক্ষা ও সার্টিফিকেট এনসিসি এডুকেশন, যুক্তরাজ্য থেকে পাঠানো হয়।
