আসুস মাল্টিমিডিয়া নোটবুক

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২০:৪৬
আসুসের কে৪৫১এলএ মডেলের মাল্টিমিডিয়া নোটবুক বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ১৪” পর্দার এই নোটবুকে রয়েছে ১.৬ গিগাহার্জ গতির ৪র্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, সনিক মাস্টার অডিও, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ওয়েবক্যাম, ল্যান, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট, মেমোরি কার্ড রিডার প্রভৃতি। ২ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৫১,০০০ টাকা।