প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:১০
গত ১৫ জুলাই ‘কিস্তি দিতে না পেরে জীবন দিল গৃহবধূ’ সংবাদ প্রসঙ্গে ব্যুরো বাংলাদেশ জানিয়েছে, মোছাঃ ফাতেমা বেগম ৩য় দফায় ২৫,০০০ টাকা ঋণ নিয়ে ০৬/০৭/১৪ তারিখ পর্যন্ত ২৩টি ঋণ কিস্তি পরিশোধ করেছেন। তার পরবর্তী কিস্তি ছিল ১৩ জুলাই। কিস্তির তারিখের পূর্বেই মৃত্যুবরণ করেন। নিয়ম মোতাবেক তার ঋণের সমুদয় অর্থ মওকুফ করা হবে ও সঞ্চয় ফেরত দেয়া হবে।