কারিগরি শিক্ষায় ডাব্লিউআইআই

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:১৪
দেশের তরুণ কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে বিশ্বের প্রতিটি দেশেই কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরি মিলে, কারিগরি শিক্ষা নিলে বদলে যাবে আপনার দিন—এমন স্লোগান নিয়ে আমাদের দেশে অনেক দেরি হলেও কারিগরি শিক্ষাকে গুরুত্ব প্রদান করা হচ্ছে। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ক্রিয়েটিভ বিষয়ে যে সকল কোর্স পরিচালনা করছেন তার প্রতিটিতে রয়েছে চাকরির ব্যাপক সম্ভাবনা। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি পলিটেকনিকগুলোতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি এসব পলিটেকনিকের মধ্যে ওয়েস্টার্ন আইডিয়াল ইনস্টিটিউট (ডাব্লিউআইআই) অন্যতম। এই প্রতিষ্ঠানটি রাজধানীর ঢাকার কারওয়ান বাজার ও মহাখালীসহ নারায়ণগঞ্জ রয়েছে একাধিক পলিটেকনিক ক্যাম্পাস। অত্যন্ত আধুনিক ইন্টোরিয়র ডিজাইনের শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসসমৃদ্ধ ডাব্লিউআইআইয়ের প্রতিটি ক্যাম্পাস। ডাব্লিউআইআইয়ে ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে যেসব কোর্স পরিচালনা হয়, তার মধ্যে রয়েছে ডিপ্লে¬ামা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্ল¬াস টেকনোলোজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স প্রভৃতি। বাংলাদেশে সরকারি-বেসরকারি এত পলিটেকনিক থাকলেও ডাব্লিউআইআইয়ের রয়েছে বিশেষ কিছু সুবিধা। এখানে পড়ালেখা করলে কোনো বিষয়ে প্রাইভেট পড়তে হয় না। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের সুযোগ, সমৃদ্ধ লাইব্রেরি, ওয়াই-ফাই ক্যাম্পাস, জব প্লেসমেন্ট, হোস্টেল সুবিধা প্রভৃতি। এখানকার শিক্ষার্থীদের বিনামূল্যে বইও দেওয়া হয়। এ ছাড়াও স্কলারশিপসহ স্বল্প খরচে রয়েছে নিজস্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ। যোগাযোগ :৭১, কাওরান বাজার, ঢাকা। ফোন : ০১৬৭৮৬৬৬৬২৩।