প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে পিএসসির কর্মচারী মাজেদুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়. গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশ বুধবার ভোরে কালিগঞ্জ উপজেলার শ্রীখাতা গ্রামে তার বাড়ি থেকে মাজেদুলকে গ্রেফতার করে।
সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। ২০১৪ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সে জড়িত। ইতিপূর্বে ওই মামলায় আরো ৬ জনকে শহরের দোয়েল গেষ্ট হাউজ থেকে প্রশ্নপত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারকৃত মাজেদুল ওই উপজেলার মৃত সহির আলীর পুত্র।
