নাটোর প্রতিনিধি
পূর্ব বিরোধের জেরে লাবু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার রাতে যুবলীগ অফিসের কাছে এ ঘটনা ঘটে। লাবুকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ২টায় শহরের মলি¬কহাটী মহল্লার নওশাদ আলীর ছেলে লাবু জরুরি বিভাগে চিকিত্সার জন্য আসে। লাবুর বাম হাঁটুর নিচে গুলি ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাত আছে।
