ব্রাহ্মণবাড়িয়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:৩৬
ব্র্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় যৌতুকের দাবিতে গতকাল বুধবার শারমীন আক্তার ডলি (১৭) নামে ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের চাচা হাবিব মিয়া জানান, বেকার স্বামী শফিকুল ইসলাম শারমীন আক্তার ডলিকে যৌতুকের জন্য মারধর করত। তার দাবির প্রেক্ষিতে ব্যবসার জন্য আড়াই লাখ টাকা দেয়। ফের শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে শারমীন আক্তারকে চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শফিকুল তাকে গলা টিপে হত্যা করে। সদর থানার ওসি তদন্ত কামাল পাশা জানান, এ ঘটনায় নিহতের শাশুড়ি আমেনা আক্তারকে আটক করা হয়েছে। তবে বাড়ির অন্য লোকজন পলাতক রয়েছে।