দাদাভাইয়ের জন্ম না হলে শিবচরে এত উন্নয়ন হতো না -------লিটন চৌধুরী এমপি

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩৭

জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারত না তেমনি দাদা ভাইয়ের জন্ম না হলে শিবচরে এত উন্নয়ন সম্ভব হতো না। বুধবার দুপুরে শিবচরের ভান্ডারীকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর সরদার কান্দি সেতুসহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ মোল্লা, ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন নান্নু, ভান্ডারীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম চৌকদার প্রমুখ। পরে লিটন চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহামেদ মোল্লা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিতে রাজৈর যান। 

লিটন চৌধুরী তার বক্তব্যে আরো বলেন, যে কোনো খারাপ কাজ, সেটা মাদক সংক্রান্ত হোক বা সন্ত্রাস হোক তার দায়-দায়িত্ব শিবচর আওয়ামী লীগ নেবে না। বন্ধবন্ধু বলেছিলেন সোনার বাংলা করতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে।