রামগড় (খাগড়াছড়ি) :মধুমাসে গাছে গাছে ঝুলছে আম, কাঁঠাল, লিচুসহ নানান রসালো ফল। মানুষের পাশাপাশি বন্যপ্রাণীও প্রাণভরে নিচ্ছে ফলফলাদির স্বাদ। বিপন্নপ্রায় প্রাণী চশমা পরা হনুমান মহাআনন্দে খাচ্ছে পাকা কাঁঠাল। ছবিটি রামগড় পৌরসভার ডেবারপাড় এলাকা থেকে তোলা —নিজাম উদ্দিন লাভলু