কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শুক্রবার

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:২৫
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আগামীকাল শুক্রবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।