আব্দুর রাজ্জাক
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজন ও শফিকুল ইসলাম মানিকের বাবা প্রবীণ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬৫) গতকাল ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ স্ত্রী, ৮ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
কাজী সেকান্দর আলী
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা কাজী সেকান্দর আলী (৭৫) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইনালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
আম্বিয়া খাতুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের সমাজসেবিকা আম্বিয়া খাতুন (৬০) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
মোস্তফা বেগম
দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মা মোস্তফা বেগম (৬৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল নগরীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
