জেল কোড মেনেই খালেদা জিয়ার ইফতার দেওয়া হচ্ছে :কাদের

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেল কোড মেনেই ইফতার দেওয়া হচ্ছে। জেলে থাকতে হলে জেল কোড মেনে নিতে হয়। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ইফতারিতে মানুষের বেশি চাহিদা থাকে বলে আমার জানা নেই। এটা নিয়ে রাজনীতি প্রত্যাশিত নয়। তবে ৩০ টাকার ইফতারে খালেদা জিয়া অসন্তুষ্ট হলে কর্তৃপক্ষকে বলতে পারি ব্যবস্থা নিতে। খালেদা জিয়া কষ্ট পেলে অতিরিক্ত ব্যবস্থা করব।

কারা তত্ত্বাবধানে খালেদা জিয়াকে ৩০ টাকার ইফতার দেওয়া হচ্ছে দাবি করে বিএনপি নেতারা    রাজনীতিবিদদের জন্য ওই টাকার ইফতারের আয়োজন করায় বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ইফতারি ধর্মীর বিষয়, বেশি টাকার ইফতার সামগ্রী ব্যবহার করে— এটা জানা নেই। এ নিয়ে পলিটিক্স হবে জানা ছিল না।