নগরীর রাঙ্গুনিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
এর মধ্যে তসলিম হোসেন নামে এক ধর্ষককে দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারক তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ?যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৯ (১) ধারায় পুনরায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। একই মামলার অপর দুই আসামি শামসুল হক ও ওমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ওমর ফারুক ছাড়া অন্য দুই আসামি পলাতক রয়েছেন।
