সিরাজগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৪৮
সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আব্দুল লতিফ বিশ্বাসকে জেলা পরিষদ প্রশাসকের পদে অবিলম্বে যোগদানের কথা বলা হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বুধবার প্রজ্ঞাপন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এজন্য তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আশা করছি আগামী ২২ জুলাই যোগদান করবো। প্রসঙ্গত, গত সংসদ নির্বাচনে আব্দুল লতিফ বিশ্বাসের নির্বাচনী আসনে তত্কালীন জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ মণ্ডলকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়। একারণে পদটি শূন্য ছিল।