পবিত্র ওমরাহ পালন এবং রাসুলুল্লার (সঃ) রওজা মোবারক জিয়ারতের জন্য ১৯ জুলাই রাতে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সেখানে ওমরা পালন করবেন। তার আগে ১৯ জুলাই সপরিবারে সৌদি আরব পৌঁছাবেন লন্ডনে চিকিত্সাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে মা খালেদা জিয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ওমরা পালন করবেন তিনি। এছাড়া সেখানে রুটিন চেকআপও করাবেন খালেদা জিয়া। ২৯ রমজানের আগে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের কয়েকজন সিনিয়র নেতা ও পরিবারের সদস্যরা থাকবেন।
