দিনাজপুরে ময়না তদন্তের জন্য কবর থেকে স্কুলছাত্রের লাশ উত্তোলন

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৫
আদালতের আদেশে ময়না তদন্তের জন্য ৩ মাস পর নিহত স্কুল ছাত্রের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। গত মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর উপজেলার মাস্টারপাড়া গোরস্থান থেকে স্কুলছাত্র ইমরান হোসেন কাজলের (১০) লাশ দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম টলস্টয়ের উপস্থিতিতে ৩ মাস পর উত্তোলন করা হয়। গতকাল বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তের পর কাজলের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ১৮ এপ্রিল মাস্টারপাড়ার শহিদুল ইসলাম কালামের পুত্র কাজলের লাশ একই উপজেলার উত্তর পলাশবাড়ী গ্রামের মহিরউদ্দীনের বাড়ির পাশের ডোবা থেকে এলাকাবাসী উদ্ধার করে। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। লাশ দাফনের পর কাজলের পিতা জানতে পারেন তার ছেলে কাজলকে মহিরউদ্দীন, নাজমুল হুদা ও শাহজাহান যোগসাজসে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়।