বাংলাদেশের বাজারে এইচপি পণ্য পরিবেশনে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এইচপির বর্ষসেরা ডিস্ট্রিবিউশন পার্টনারের পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এইচপি অ্যাচিভারস অ্যাওয়ার্ড সিরিমনিতে স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং উপ-মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন। এইচপির পক্ষে প্রতিষ্ঠানটির সাউথ-ইস্ট এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর এনজি তিয়ান চং, এশিয়ান ইমার্জিং কান্ট্রির জেনারেল ম্যানেজার অং সু সান এবং কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভুঁইয়া পুরস্কারটি তুলে দেন।
