ইমারসন নেটওয়ার্ক পাওয়ারের পরিবেশক হলো কম্পিউটার সোর্স

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ১৯:৩২
ইমারসন নেটওয়ার্ক পাওয়ার পণ্যের বাংলাদেশি পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছে কম্পিউটার সোর্স। এখন থেকে বাজারে ইমারসনের ইউপিএস ও ডিসিআইএমের (ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট) জোগান দেবে কম্পিউটার সোর্স। ইমারসনের কার্যক্রমে কম্পিউটার সোর্সকে স্বাগত জানিয়ে ভারতের ইমারসন নেটওয়ার্ক পাওয়ারের চ্যানেল বিজনেসের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় জাদু বলেন, ‘বাংলাদেশের চ্যানেল কমিউনিটিতে কম্পিউটার সোর্সের দৃঢ় অবস্থান ও বিপণনের জন্য দেশজুড়ে ৪০টির বেশি শহরে তাদের প্রায় দেড় হাজার পার্টনার রয়েছে। প্রযুক্তি জ্ঞানে তাদের পারদর্শিতা ও চ্যানেলে তাদের দক্ষতার ওপর ভিত্তি করে আমরা আশাবাদী কম্পিউটার সোর্স বাংলাদেশে আমাদের ব্যবসা বিস্তারে সহায়ক হবে এবং গ্রাহকের মধ্যে আমাদের পণ্য ব্যবহারের মাত্রা বাড়বে।’ কম্পিউটার সোর্সের ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরি সুজন বলেন, ‘ইমারসন নেটওয়ার্কের নির্ভরযোগ্য ও মানসম্পন্ন পণ্য আর এই মডেলে আমাদের অভিজ্ঞতা—এ দুইয়ে মিলে দেশজুড়ে আমাদের ব্যবসা আরও প্রসারিত হবে। ইমারসনের পণ্যের প্রসারেও আমাদের অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগবে।’