গ্রন্থগত

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ১৯:৪৩
আমার বয়স তখন ২৪। সংগীতের একটি কাজে ফ্রান্স গিয়ে ফরাসিদের সঙ্গে যেমন আলাপ হয়েছিল, তেমনি বন্ধুত্ব হয়েছিল নানান দেশের মানুষদের সঙ্গে। সেনেগাল, টিউনিসিয়া, আলজেরিয়া, মরোক্কো, আলবেনিয়া, আফগানিস্তান এবং ভারত। সেই নতুন বন্ধুদের অনেকেরই ভিসা ছিল না। তাঁরা ‘বেআইনীভাবে’ ফ্রান্সে বসবাস করছিলেন। তারই মধ্যে কেউ লেখাপড়া করছিলেন, কেউ গাড়ির চালক, কেউ পাশের কোনও গ্রামে খামারশ্রমিকের কাজ করেন। বেআইনীভাবে। অনুপ্রবেশকারী। ১৯৭৫ সাল থেকে আরও দু-একটি দেশে চাকরি করেছি, ঘুরতে গিয়েছি দু-একটি দেশে। সব জায়গাতেই দেখতাম নিয়মমাফিক আবাসিক অনুজ্ঞা নিয়ে উপমহাদেশ ও আফ্রিকার নানান দেশের নাগরিকরা যেমন আছেন, তেমনি আছেন বেআইনি বসবাসকারীরা। অনুপ্রবেশকারী। একটু বন্ধুত্ব হয়ে গেলে প্রায় সবাই মজা করে বলতেন কতকৌশল করে তাঁরা এসেছেন ওই সব দেশে, কত কায়দা করে তাঁরা মিশে গিয়েছেন বা মিশে যেতে চাইছেন মূল জনস্রোতে। সকলেই গিয়েছিলেন কাজ পাবেন বলে, কাজ করবেন বলে। স্বদেশ তাঁরা কাজ পাননি। কেউ কেউ নিশ্চয়ই কল্পনা করেছিলেন—সাহেবদের দেশে একবার চলে যেতে পারলে আর চিন্তা নেই, মোটা টাকা কামানে যাবে, হবে বাড়িগাড়ি, কিছু টাকা দেশেও পাঠানো যাবে বাবা-মায়ের জন্য। সকলে কিন্তু তাই বলে অমন বইয়ের নাম : মনমেজাজ। লেখক : কবীর সুমন