২০১৩-১৪ অর্থবছরে বেপজার রপ্তানি বেড়েছে ১৪%

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২০:৩১
২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ রপ্তানিতে ১৩.৭৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বেপজার অধীনে ৮টি ইপিজেডে চালু শিল্প প্রতিষ্ঠানসমূহ ২০১৩-১৪ অর্থবছরে ৫৫২৫.৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে যা গত অর্থবছরের তুলনায় ১৩.৭৬% বেশি, বিগত অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪৮৫৬.৬৮ মিলিয়ন মার্কিন ডলার। সদ্য সমাপ্ত অর্থবছরে চট্টগ্রাম ইপিজেডে ২২৬১.৬১ মিলিয়ন মার্কিন ডলার, ঢাকা ইপিজেডে ১৯৩৭.৫২ মিলিয়ন মার্কিন ডলার, কর্ণফুলী ইপিজেডে ৫২৫.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, আদমজী ইপিজেডে ৩৮৬.২৩ মিলিয়ন মার্কিন ডলার, কুমিল্লা ইপিজেডে ২০৯.৪১ মিলিয়ন মার্কিন ডলার, মংলা ইপিজেডে ৭৭.২৮ মিলিয়ন মার্কিন ডলার, ঈশ্বরদী ইপিজেডে ৯৩.১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং উত্তরা ইপিজেডে ৩৩.২২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ৮টি ইপিজেডে ৩৭টি দেশের ৪২৮টি শিল্প চালু এবং ১৩৫টি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে আছে। চালু শিল্পের মধ্যে ২৩৯টি সম্পূর্ণ বিদেশি, ৬১টি যৌথ এবং ১২৮টি স্বদেশি মালিকানাধীন। -প্রেস বিজ্ঞপ্তি