ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের রেষ্ট হাউজ সংলগ্ন খাল দখল করে দেয়াল দিয়ে চলাচলের রাস্তা বন্ধ ও ৩’শ একর জমির সেচ বন্ধ করে দেয়ার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সোহাগপুর গ্রামের শতাধিক লোক রেষ্ট হাউজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পরে আশুগঞ্জ থানা ঘেরাও করে। পরে আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফরের আশ্বাসে ঘেরাও তুলেন নেন তারা। মিছিল শেষে প্রতিবাদ সভায় জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চঞ্চল, নজরুল মিয়া, রবিন, কবির হোসেন, ইমান হোসেন প্রমুখ।
এলাকাবাসী জানান, বিদ্যুত্ কেন্দ্রের রেষ্ট হাউজ সংলগ্ন খালের পানি দিয়ে সোহাগপুর এলাকার প্রায় ৩’শ একর জমির চাষাবাদ ও রাস্তা দিয়ে এলাকাবাসী যাতায়াত করে। কিন্তু বিদ্যুত্ কেন্দ্র কর্তৃপক্ষ বালি দিয়ে খাল ভরাট ও রাস্তা বন্ধ করে দিয়ে সীমানা প্রাচাীর নির্মান করে। এতে যাতায়াত ও জমির চাষাবাদে চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে।
