বেনাপোল সীমান্তে শিশুসহ ১৭ নারী পুরুষ আটক

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:০৫
ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে শিশুসহ ১৭ জন নারী পুরুষকে আটক করে বিজিবি। পোর্ট থানার পরিদর্শক অপুর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ১৭ জনকে আটক করতে সক্ষম হয়। এদের বাড়ি নড়াইল, পিরোজপুর, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।