কুষ্টিয়া মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার রুহুল আমিন মন্ডলের বাড়ির পরিত্যক্ত কক্ষ থেকে গত বুধবার ৯০টি বিষধর কোবরা সাপ উদ্ধার হয়েছে। ওই বাড়ির একটি মুরগি মারা গেলে বাড়ির লোকজনের সন্দেহ হয় মুরগিটি সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ফলে বাড়ির মালিক সাপুড়ে দিদারুল মল্লিকের শরণাপন্ন হয়। ঘটনার দিন সাপুড়ে দিদারুল বাড়ির লোকজনের সন্দেহের জন্ম নেয়া পরিত্যক্ত ঘরের মাটি খুঁড়ে একে একে ৯০টি বিভিন্ন সাইজের বিষধর কোবরা জাতের সাপ উদ্ধার করে। একসঙ্গে এতগুলো সাপ উদ্ধারের ঘটনাটি অত্র এলাকাসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
