ব্রহ্মপুত্র নৌরুটে ইচ্ছেমতো ভাড়া ও টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:০৬
কুড়িগ্রামের রাজীবপুর থেকে গাইবাদ্ধা ও চিলমারী, রৌমারী থেকে চিলমারী ও কুড়িগ্রাম সদর নৌরুটে যাত্রিদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের নৌরুটে যাতায়াতকারি ইঞ্জিন চালিত নৌকার যাত্রি ও পণ্য ভাড়া আদায়ে সরকারি কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। এসব নৌকাঘাটে ইজারাদার যেমন তাদের ইচ্ছামতো টোল আদায় করে তেমনি নৌকার মালিকরাও ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। রৌমারী উপজেলা সমাজ তান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে বৃহষ্পতিবার নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে রৌমারী উপজেলা ছাত্রলীগ ও সাধারণ মানুষও অংশগ্রহণ করে।