ভাঙ্গায় ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:০৭
ভাঙ্গা বাজার কোর্টপাড়ে মুদি মালের দোকান সজীব ষ্টোরের মালিক ব্যবসায়ী হাবিব তালুকদার গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান না পেয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন। নিখোঁজ ব্যবসায়ীর পিতা ওহাব তালুকদার বলেন, গত ৩০ জুন রাতে দোকান বন্ধ করে সে আর বাসায় ফেরেনি। নিকট আত্মীয়-স্বজন ও হাবিবের বন্ধুদের সাথে কথা বলেও তার কোন সন্ধান মেলেনি। থানার ডিউটি অফিসার শাহিন জানায়, ব্যবসায়ীকে খুজে পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।