চট্টগ্রামে শিবির নেতা জেলগেটে গ্রেফতার

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:২৪
জামিনে মুক্তির পর জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিন। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাকে জেলগেট থেকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম বলেন, নুরুল আমিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা রয়েছে। সাতকানিয়া থানার অনুরোধে তাকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ছগীর মিয়া বলেন, জামিন আদেশ পাওয়ায় নুরুল আমিনকে মুক্তি দেয়া হয়। তবে অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।