বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:১৮
বাংলাদেশ বিমান বাহিনীর ৬ নম্বর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিমান বাহিনীর ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশ নিয়ে কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ জন কর্মকর্তা উক্ত কোর্সে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-আইএসপিআর