আবুল কাশেম
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বানিয়াপাড়ার পীর সাহেব আবুল কাশেম (৬০) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। জিংলাতলী হ্যালিপ্যাডে গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পীর সাহেবকে দাফন করা হয়। জানাজায় প্রায় ১ লাখ মানুষ অংশগ্রহণ করেন।
সুব্রত মৌলিক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুব্রত মৌলিক (৩৮) মেনিঞ্জাইটিস রোগ থেকে সৃষ্ট মাল্টিপল অর্গান ডস্ফািংশনিংয়ে আক্রান্ত হয়ে গত বুধবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। বরিশালের রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে তিনি কর্মরত ছিলেন।
লোকমান হোসেন মিয়া
গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের বাবা লোকমান হোসেন মিয়া (৯১) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি ১ ছেলে রেখে গেছেন।
