পড়বি তো পড় তিমির ঘাড়ে!

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:৫১
কথায় বলে, পড়বি তো পড় মালির ঘাড়ে। অর্থাত্, সরাসরি বিপদের মুখোমুখি হওয়া। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আনগুন নামে প্রত্যন্ত গ্রামে যাতায়াতের প্রধান বাহন সি-প্লেন। প্লেনগুলো উড়ে গিয়ে সেখানকার এক নদীতে পড়ে। এরপর যাত্রীদের তীরে নামিয়ে দেয়। কিন্তু গতকাল একটি সি-প্লেন যে মুহুর্তে পানিতে অবতরণ করতে যাবে ঠিক সেই মুহুর্তে সেখানে ভেসে ওঠে একটি বিশালদেহী নীল তিমি। তিমির উপর পড়ে প্লেনটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে যাত্রীরাও প্লেনের ভেতর আটকে পড়ে। তবে সেখানকার কয়েকজন পর্যটক স্থানীয়দের খবর দিলে তারা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করে। তাদের ভাগ্য ভাল ছিল যে ক্ষিপ্ত তিমির পেটে যেতে হয়নি। -ইউপিআই