চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা মো. হাসান (৩৩) বোরখা পরিহিত অস্ত্রধারীদের গুলিতে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুই যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম ইব্রাহিম ও আলতাফ ওরফে কানা আলতাফ। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ রাতে ইত্তেফাককে জানান, ঘটনার সময় নিহত হাসান ও আহত দুইজন উপজেলার মরিয়মনগর চৌমহুনী এলাকায় কানা আলতাফের অফিসে বসে কথা বলছিলেন। এ সময় একটি সিএনজিতে করে দূর্বৃত্তরা বোরখা পরিহিত অবস্থায় সেখানে আসে। তারা ওই অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
