চট্টগ্রাম থেকে অপহূত আল আমিন নামে এক যুবককে বান্দরবানের দুর্গম পাহাড়ের চূড়া থেকে থেকে উদ্ধার করেছে পুলিশ। গত নয় জুলাই চাকরি দেয়ার নাম করে মাইক্রোবাস আরোহী কয়েক দুর্বৃত্ত তাকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে অপহরণ করে। এরপর বান্দরবানের হোয়ালং পাহাড়ের চূড়ায় একটি ছনের ঘরে আটকে রেখে তার পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে থানায় মামলা হওয়ার পর টানা কয়েকদিন অভিযান চালিয়ে গত বুধবার রাতে আল আমিনকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে এক উপজাতীয়সহ চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, চট্টগ্রামের মো. আজিজ, মো. শফি, মো. আক্কাস ও বান্দরবানের উছালা খেয়াং।
