রংপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে :বাণিজ্যমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০১৯, ০০:৫৯

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে আন্তরিক। আগামী বছরেই রংপুরবাসী গ্যাস সুবিধা পাবে। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। রংপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে রংপুরবাসী সবই পাবে।

গত মঙ্গলবার রংপুর পুলিশ হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। 

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের এমপি (বদরগঞ্জ-তারাগঞ্জ) আহসানুল হক চৌধুরী ডিউক, সাবেক এমপি হোসনে আরা লুত্ফা ডালিয়া, রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব টিটু প্রমুখ।