ঈদের রঙিন জুতা

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ১৯:৫৫
ঈদের আনন্দটা বেশি প্রকাশ হয় শিশুদের মাঝে। নতুন পোশাকের সাথে ম্যাচিং করে জুতা বা স্যান্ডেল না কিনলে যেন ঈদের আমেজটা পূর্ণতা পায় না তাদের। ঈদে শিশুদের সুন্দর সুন্দর জুতা ও স্যান্ডেলের খোঁজখবর নিয়ে এবারের আয়োজন। লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন তাহের মানিক ঈদের সময় শিশুদের জুতা বা স্যান্ডেল কেমন হওয়া উচিত বা কী ধরনের জুতা বা স্যান্ডেল পরলে নিজের সন্তানকে ভালো দেখাবে সেটা নিয়ে মা-বাবা কিছুটা চিন্তিতই থাকেন। সব সময় খেয়াল রাখতে হবে, শিশুরা জুতা পরে যেন কষ্ট না পায়। জুতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই শিশুর পোশাকের সঙ্গে ম্যাচ করে জুতা কিনতে হবে। কারণ পোশাকের সঙ্গে জুতার নিবিড় সম্পর্ক রয়েছে। ঈদ বাদেও অন্য সময় ছোট শিশুরা জুতা পায়ে দিয়ে নতুন নতুন ফ্যাশনের সঙ্গে পরিচিতি লাভ করে। শিশুর জুতা বা স্যান্ডেল কেনার সময় বাবা-মায়ের মনে রাখা উচিত, শিশুর জন্য যে জুতাটি আপনি পছন্দ করেছেন, সেটা পরলে পায়ের কোনো ক্ষতি হবে কি-না। ছোটদের জন্য যে ধরনের জুতা বা স্যান্ডেল কিনবেন, মনে রাখবেন সে স্যান্ডেল যেন হিল জাতীয় না হয়। কারণ এ ধরনের স্যান্ডেল পায়ে দিয়ে শিশুরা হাঁটতে পারবে না বরং পড়ে গিয়ে আপনার শিশুর ঈদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। শিশুদের জন্য ফেব্রিক্স বা লেদারের তৈরি জুতা বা স্যান্ডেলই সবচেয়ে ভালো। সেটি হতে হবে আরামদায়ক। জুতা নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন পায়ের পাতা সম্মুখভাগে বাড়তি জায়গা থাকে। জুতার মধ্যে বাতাস সঞ্চালনও বেশ প্রয়োজন হয়। খুব ছোট শিশুর ক্ষেত্রে কাপড় ও চামড়ার তৈরি জুতা পছন্দ করে কিনবেন। এই জুতা পরলে আপনার শিশুর পায়ের ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে। শিশুদের ক্ষেত্রে এমন জুতা বা স্যান্ডেল নির্বাচন করবেন, যেটা তারা পায়ে ধরে রাখতে পারে। যদি শিশুর জন্য স্যান্ডেল কেনেন, তাহলে অবশ্যই বেল্টযুক্ত স্যান্ডেল কেনাই ভালো। তবে চেষ্টা করবেন আপনার শিশুর ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে তার পছন্দের জুতাটি কিনে দিতে, যেন সে ঈদের আনন্দ করতে পারে তার পছন্দের জিনিস পরে। ঈদে আপনার শিশুর সাজকে পরিপূর্ণতা দিতে জেনিস নিয়ে এসেছে একেবারেই ভিন্ন ডিজাইনের আরামদায়ক সব জুতা ও স্যান্ডেল। এই ঈদে তারা ৪০০-এর বেশি নতুন ডিজাইনের জুতা স্যান্ডেলের কালেকশন নিয়ে সাজিয়েছে তাদের আউটলেটগুলো। আর এসব কালেকশনে রয়েছে ট্রেন্ডি, ফ্যাশনেবল ও আনন্দময় পথচলার প্রতিশ্রুতি। জেনিসের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, এবারের ঈদের তারা শিশুদের জন্য নানা ডিজাইনের আরামদায়ক জুতা ও স্যান্ডেল বাজারে এনেছেন। প্রতিবারের মতো এবারও শিশুদের বেল্টযুক্ত স্যান্ডেল রয়েছে। তবে স্যান্ডেলের ডিজাইনে পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। কী রকম জুতা বা স্যান্ডেল কিনলে ভালো হবে এমন প্রশ্নের জবাবে তারা জানান, শিশুদের ক্ষেত্রে পায়ের কিছু অংশ ঢাকা থাকে—এমন জুতাই ভালো। আর জুতা কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে সোল যেন নন স্লিপার হয় ও জুতার ভেতরের সেলাই মসৃণ হয়। আর শিশুরা কম্বিনেশন জুতা আনন্দের সঙ্গেই পরে থাকে। তাদের মতে, আমাদের জুতাগুলো শিশুদের পছন্দের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে, যাতে তাদের ও বাবা-মায়ের চোখকে আকৃষ্ট করতে পারে। এবার ঈদে খুব ছোট শিশুদের জন্য পাবেন লেদার ও সিনথেটিক কাপড়ের জুতা। এসব জুতার দাম পড়বে ২৫০-১২০০ টাকার মধ্যে। ছোটদের পছন্দের স্পাইডারম্যান, ডোরেমনের স্টিকারযুক্ত স্যান্ডেলগুলো পাওয়া যাবে ৪০০-১১৯০ টাকার মধ্যে। তাই অভিভাবকরা জেনিস থেকে তাদের শিশুদের জন্য পছন্দের পোশাকের সাথে অনায়াসে মিলিয়ে নিতে পারবেন রঙিন জুতা ও স্যান্ডেল।