১. প্রেমিক :জানো, তোমাকে যতবার দেখি ততবারই আমার কেমন যেন বুক দুরুদুরু করে, কেমন যেন অস্থির বোধ হতে থাকে আর মনে হয় কেমন যেন আশপাশের সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে...
প্রেমিকা :কী বলছো, এ তো একসাথে অনেক রোগ! আজই ডাক্তার দেখাও!
ভক্ত :আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগলো।
লেখক :আপনাকে অনেক ধন্যবাদ।
ভক্ত :তা এ রকম আরও কয়েকটা লিখুন না!
ছেলে বেশ জোড়ে জোড়ে তার বিজ্ঞানের বই থেকে একটা লাইন পড়ছে, ‘বিজ্ঞানীদের ধারণা পৃথিবী ধ্বংস হবে আনুমানিক প্রায় দুই মিলিয়ন বছর পর... পৃথিবী ধ্বংস হবে আনুমানিক প্রায় দুই মিলিয়ন বছর পর...’
দূর থেকে এই লাইনটা শুনে ছেলেটির বাবা চমকে উঠে বললেন , ‘কী বললি? কী বললি?’
ছেলেটি তখন আবারও তার বাবাকে পড়ে শোনালো-পৃথিবী ধ্বংস হবে আনুমানিক প্রায় দুই মিলিয়ন বছর পর...
এবার ভালো করে শুনে বাবা বললেন, ‘ও তাই বল, আমি আরও শুনলাম যেন পৃথিবী ধ্বংস হবে এক মিলিয়ন বছর পর!’
এক যুদ্ধবাজ নেতা তার দেশের সংসদে দাঁড়িয়ে যুদ্ধের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে বললেন-
‘আমরা যখন শান্তিপূর্ণ ভাবে শত্রুদের ওপর বিমান থেকে বোম ফেলছিলাম তখন তারা নৃশংসভাবে আমাদের বিমানগুলোর ওপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করে এবং আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে!’
