প্রত্যেক মানুষের তিন প্রকার চরিত্র আছে- যা সে প্রকাশ্যে দেখিয়ে বেড়ায়, যা তার সত্যিকার আছে এবং যা সে মনে করে তার আছে।
- আলফাঁসো কার
অভাবেও যার স্বভাব ঠিক থাকে সেই যথার্থ চরিত্রবান। - সিনেকা
সুসামঞ্জস্য চরিত্রের লোক সুসামঞ্জস্য জীবন যাপন করে। - ডেমোক্রিটাস
আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার ব্যবহারের ফলশ্রুতি। - এরিস্টটল
চরিত্রকে পুনরুদ্ধার করার চাইতে নির্মল রাখার চেষ্টা করা অনেক সহজ। - টমাস পেইন
