সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র
বিজ্ঞান
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
মহাবিশ্ব
প্রশ্ন-৫: সৌরজগতের সদস্যদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধর ?
উত্তর ঃ সূর্যকে ঘিরে এর চারদিকে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে জগত্ গঠিত হয়েছে তাকে সৌরজগত্ বলা হয়। সৌরজগতের সদস্যদের সংক্ষিপ্ত পরিচয় নিম্নরূপ:
১. সূর্য ঃ সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র। এটি একটি বিশাল আকারের উত্তপ্ত আগুনের গোলক। এতে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস রয়েছে। সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯৪ হাজার কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চেয়ে তের লক্ষ গুণ বড়।
২. গ্রহ ঃ সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে। গ্রহগুলো হচ্ছে- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এসব গ্রহ সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে আবর্তন করছে। এদের নিজস্ব আলো নেই। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। পৃথিবীর অবস্থান তৃতীয়। সৌরজগতে গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ বুধ।
৩. উপগ্রহ ঃ যেসব জ্যোতিষ্ক গ্রহের চারদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বধু ও শুক্র ছাড়া অন্যান্য গ্রহের উপগ্রহ আছে। যেমন- চাঁদ হল পৃথিবীর উপগ্রহ।
৪. গ্রহাণুপুঞ্জ ঃ মঙ্গল গ্রহের পর ৫৬.৩১ কোটি কিলোমিটারের মধ্যে কোন গ্রহ নেই। এ বিস্তীর্ণ মহাশূন্যে বহু ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিষ্ক রয়েছে। ১.৬ কিলোমিটার থেকে ৮০৫ কিলোমিটার ব্যাসসম্পন্ন এসব জ্যোতিষ্ককে গ্রহাণু বলে। দলবদ্ধ অবস্থায় রয়েছে বলে এগুলোকে গ্রহাণুপুঞ্জ বলে। পৃথিবীতে প্রাপ্ত গ্রহাণুর সংখ্যা ৪ হাজারের অধিক।
৫. ধুমকেতু ঃ মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এসব জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলা হয়। নক্ষত্রের চারদিকে এরা পরিভ্রমণ করে। এদের দেখতে অনেকটা ঝাঁটার মতো দেখায়।
৬. উল্কা ঃ রাতের আকাশে আকস্মিকভাবে দৃশ্যমান কিছু জ্বলন্ত অগ্নিপিন্ড রয়েছে এগুলোকে উল্কা বলে। জড়পিন্ডগুলো মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলের আকর্ষণে প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে উঠে। উল্কাকে সাধারণভাবে ছুটন্ত তারা বলে। বেশিরভাগ উল্কাপিন্ডই আকারে বেশ ক্ষুদ্র। উল্কা ধুমকেতু থেকে সৃষ্টি হয়।
প্রশ্ন-৭: পৃথিবী, চাঁদ ও সূর্যের মডেল ব্যবহার করে চাঁদের দশা পরিবর্তনের ব্যাখ্যা প্রদর্শন কর।
উত্তর: প্রতি রাতে আকাশের চাঁদ একরকম দেখায় না। চাঁদকে কখনো বড় দেখায়, কখনো ছোট দেখায়। চাঁদের দশা বা অবস্থার পরিবর্তন ঘটার কারণে এমন হয়ে থাকে।
চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় আমরা কখনও এর আলোকিত অংশ দেখতে পাই। আবার কখনও অন্ধকারে থাকা অংশ দেখতে পাই। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। চাঁদ ঘুরতে ঘুরতে একসময় পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। এতে করে চাঁদের অন্ধকার অংশ পৃথিবীর দিকে থাকে। এক বলে অমারবস্যা।
চিত্র: চাঁদের বিভিন্ন দশা
আবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এক পর্যায়ে চাঁদের আলোকিত অঞ্চলের অংশ বিশেষ পৃথিবীর দিকে থাকে। তখন ফালি চাঁদ দেখা যায়। এই পরিবর্তনটি পর্যায়ক্রমে ঘটে ফলে ২৯ দিন চাঁদ পর চাঁদ যখন এর পরিক্রমা শেষ করে তখন চন্দ্রমাস পূর্ণ হয়।
০০০০০০০০০০০০০০০০০০০০০
সাধারণত কত বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয় ?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
এ.এইচ.এম.সায়েদুজ্জামান
সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান)
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ ঢাকা
সুপ্রিয় শিক্ষার্থীরা,
কেমন আছো । আশা করি ভাল আছো। সামনে অর্ধ-বার্ষিক পরীক্ষা তাই আজ তোমাদের জন্য ৬ষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো উত্তর দেয়া হবে আগামীকাল।
১. কত সালের মধ্যে বাংলাদেশের প্রায় ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে ?
ক. ২০২০ খ. ২০৩০ গ. ২০৪০ ঘ. ২০৫০
২. শুষ্ক ও অপার্যাপ্ত বৃষ্টিপাতের কারণ কী হয় ?
ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
৩. প্রতিবছর কত হেষ্টর জমি নদীভাঙনের শিকার হয় ?
ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০
৪. কীসের অভাবে খরা হয় ?
ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল
৫. কোনটির ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়?
ক. জলাধার ভরাট খ.নদী ধ্বংস হলে
গ. তাপমাত্রা বেড়ে বরফ গললে
ঘ. খাল বিল ভরাট হলে
৬. কোনটি পানিবাহিত রোগ ?
ক. ম্যালেরিয়া খ. জ্বর
গ. আমাশয় ঘ. যক্ষা
৭. সাকিদের গ্রামে ব্যাপক বন্যার ফলে বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। এর ফলে সাকিদের গ্রামে কোন রোগটি দেখা দিতে পারে ? ক. হাম খ. জ্বর
গ. ইনফ্লুয়েঞ্জা ঘ. ডায়রিয়া
৮. কোন অঞ্চলটি দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ?
ক. চর, হাওড় অঞ্চল খ. পূর্বাঞ্চল
গ. পশ্চিমাঞ্চল ঘ. দক্ষিণাঞ্চল
৯. কোনটি নদী ভাঙনের জন্য দায়ী ? ক. প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণে
খ.প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণে
ঘ. প্রাকৃতিক ও রাজনৈতিক কারণে
১০. কোন অঞ্চলের মানুষ পানি ও চাষাবাদের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল ?
ক. উত্তরাঞ্চল খ. দক্ষিণাঞ্চল
গ. পূবাঞ্চল ঘ. পশ্চিমাঞ্চল
১১. কোনটি মানুষের জন্য মারাত্নক দুর্যোগ ? ক. কালবৈশাখি খ. টর্নেডো গ. জলোচ্ছাস ঘ. খরা
১২. সাথীদের গ্রামের কৃষকদের দুর্যোগের কারণে মাঠের ফসল ফলাতে কষ্ট হয়। সাথীদের গ্রামে দেখা দেওয়া দুর্যোগটির নাম কী ? ক. বন্যা খ. খরা গ. ভূমিকম্প ঘ. নদীভাঙন
১৩.ছোট ছোট ভূমিকম্প কী ধরনের ভূমিকম্পের পূর্বাভাস ?
ক. মৃদু খ. মাঝারি গ. বড় ঘ. ছোট
১৪. ভূমিকম্পের সময় পাকা দালানে থাকলে কী করতে হবে ?
ক. ঝোলানো ছবির পাশে দাঁড়াতে হবে গ. বারান্দায় গিয়ে দাঁড়াতে হবে
খ. বিমের পাশে দাঁড়াতে হবে
ঘ. জানালার পাশে দাঁড়াতে হবে
১৫. ভূমিকম্পের সময় তুমি বিছানায় শুয়ে থাকলে কী করবে ?
ক. ছুটাছুটি করবে
গ. বিম এর পাশে গিয়ে দাঁড়াবে খ. দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে
ঘ. বালিশ দিয়ে মাথা ঢেকে দিবে
১৬. দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে তুমি কীভাবে মানুষকে সর্তক করবে ?
ক. মাইকযোগে প্রচার করে
গ. বাড়িতে বাড়িতে গিয়ে খ. হৈ হুল্লে¬াড় করে
ঘ. সভা সমিতি করে
১৭. ‘ক’ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরনের প্রভাব পড়বে ?
ক. গড় তাপমাত্রা হ্রাস পাবে গ. মাটির লবণাক্ততা হ্রাস পাবে খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা হ্রাস পাবে
ঘ. বারবার ভয়াবহ বন্যা হবে
১৮. মিশুদের গ্রামের বেশিরভাগ মানুষ খাবার পানি , চাষাবাদ ও পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর
নির্ভরশীল। মিশুদের গ্রামটি কোন অঞ্চলে অবস্থিত ?
ক. উত্তরাঞ্চলে খ. দক্ষিণাঞ্চলে
গ. পূর্বাঞ্চলে ঘ. পশ্চিমাঞ্চলে
১৯. বিনা কারণে বন্য প্রাণী হত্যা করলে নিম্নের কোনটি ঘটতে পারে ?
ক. জলবায়ু পরিবর্তন গ. প্রাকৃতিক ভারসম্য বিনষ্ট খ. প্রাকৃতিক দূষণ ঘ. পৃথিবীর বিলুপ্তি
২০. পরিবেশ দূষণের জন্য নিম্নের কোন কারণটি সবচেয়ে দায়ী ?
ক. সম্পদের অপ্রতুলতা খ. সচেতনতার অভাব
গ. সময়ের অপ্রতুলতা ঘ. আইনের সীমাবদ্ধতা
২১. বাংলাদেশে শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে ?
ক. ৪৪ ভাগ খ. ৫৪ ভাগ
গ. ৬৪ ভাগ ঘ. ৭৪ ভাগ
২২. পৃথিবীর বিভিন্ন দেশে দুর্যোগের কারণ কোনটি ?
ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক
খ. প্রাকৃতিক ও সামাজিক
ঘ. প্রাকৃতিক ও রাজনৈতিক
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক
২৩. বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির কত সময়ের গড় অবস্থাকে আবহাওয়া বলে?
ক. ১ থেকে ৫ দিনের খ. ১ থেকে ৬ দিনের
ঘ. ১ থেকে ৮ দিনের গ. ১ থেকে ৭ দিনের
২৪. সাধারণত কত বছরের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলা হয়?
ক. ১০ বছরের বেশি সময়
খ. ২০ বছরের বেশি সময়
গ. ৩০ বছরের বেশি সময়
ঘ. ৩৫ বছরের বেশি সময়
২৫. নদীভাঙনের ফলে প্রতিবছর কত মানুষ গৃহহীন হয় ?
ক. শত শত খ. হাজার হাজার
গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
